জামায়াত সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইসলামের : নুরুল হক নুর

ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী। তিনি দাবি করেন, জামায়াত ইসলামের ঠিকাদার নয়, বরং তারা বিভিন্নভাবে বিভ্রান্তিকর ফটোকার্ড ও ভিডিও তৈরি করে রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে।

গত সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, বর্তমান সময়ে জনগণ আন্দোলন-সংগ্রামের রাজনীতি চায় না। ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নতুন সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, সরকার দায়িত্ব ছেড়ে দিলে দেশ পরিচালনার মতো বিএনপি ছাড়া এই মুহূর্তে আর কোনো কার্যকর বিকল্প নেই।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে নুর অভিযোগ করেন, দলটি বর্তমানে রাজনীতিতে ‘বিষফোঁড়া’ হয়ে উঠেছে। তার ভাষ্য, একটি বিদেশি গোষ্ঠীর প্রভাবে এনসিপিকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *