ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিকল হওয়া ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতে দেশি-বিদেশি প্রায় ৬০ জন প্রকৌশলী কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এটি আংশিক চালু হতে পারে।
তিনি জানান, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, এলএনজি আমদানি, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, ভোলার গ্যাসের ব্যবহার এবং মিয়ানমার থেকে গ্যাস আমদানির সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। পাশাপাশি মালয়েশিয়ার পেট্রোনাসের সঙ্গেও এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা চলছে।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে সরকারের লক্ষ্য, মেয়াদের শেষ নাগাদ গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি এনে জনগণকে স্বস্তি দেওয়া।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।