আদালত চত্বরে সালাউদ্দিনকে ডিম ছুড়ল ছাত্রদল

ভেতরের খবর নিউজ ডেস্ক: বগুড়া আদালত থেকে কারাগারে নেওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
আদালত সূত্র জানায়, শুনানি শেষে আদালত গাজী সালাউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশের পিকআপ ভ্যানে তুলে তাঁকে কারাগারে নেওয়ার সময় আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাঁর দিকে ডিম ছুড়ে মারেন। পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাঁকে কারাগারে পাঠানো হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেন এবং তাঁকে গাড়িতে তোলার সময় ডিম নিক্ষেপ করেন।
এর আগে বুধবার ভোরে রাজধানীর মনিপুর এলাকা থেকে গাজী সালাউদ্দিনকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত ৩১ জুলাই এনসিপি থেকে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পরে ২ আগস্ট সাইবার সুরক্ষা আইনে তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *