বেড়া টপকে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ পেয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। এ সময় কেন্দ্রের বাইরে কয়েকজন স্বাস্থ্যকর্মীকে বসে গল্প করতে দেখা যায়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি স্বাস্থ্যকেন্দ্রে যান। খবর পেয়ে ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক হাসান আল মামুন সেখানে উপস্থিত হলেও সঙ্গে চাবি ছিল না। পরে কাঁটাতারের বেড়া সরিয়ে তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন এমপি।

পরিদর্শন শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, সেখানে কোনো চিকিৎসক, মেডিক্যাল অফিসার বা স্বাস্থ্যকর্মীকে পাওয়া যায়নি। মরিচাধরা গেট দেখে তার ধারণা হয়েছে, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ রয়েছে। প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেন্দ্রটি চালুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, স্বাস্থ্যকেন্দ্রটিতে পাঁচটি পদের বিপরীতে বর্তমানে কোনো জনবল নেই। কয়েকজন মাঠকর্মী মাঠে যাওয়ার আগে সেখানে মিটিং করেন। অন্যদিকে পরিবার পরিকল্পনা পরিদর্শক হাসান আল মামুন দাবি করেন, তাড়াহুড়ো করে আসায় তিনি চাবি আনতে ভুলে গিয়েছিলেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *