সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করার আহ্বান

ভেতরের খবর নিউজ ডেস্ক:  বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদ ও তাদের দোসররা দেশ ছেড়ে গেলেও তাদের ‘কালো ছায়া’ এখনো রয়ে গেছে। এই আগ্রাসন দেশীয় সংস্কৃতির মাধ্যমে প্রতিহত ও বিদায় করতে হবে। তিনি বলেন, দেশীয় সংস্কৃতি সংসদ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক চেতনা ও জাতীয় মর্যাদা প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক মাইলফলক। এই চেতনাকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মত ও আদর্শে ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে বিভক্তির পরিবর্তে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশীয় সংস্কৃতি সংসদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *