মিরপুরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর-১১ নম্বরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতাসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ১১ নম্বর সেকশনের ‘বি’ ব্লকে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মাছের আড়তদার ও বিএনপি নেতা আলমগীর হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে তাঁর মাথা ও পিঠে তিনটি গুলি লাগে। এ সময় পথচারী জোসনা (৬৫) নামে এক নারীর পায়েও গুলি লাগে।

আহত আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং জোসনাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীরের দাবি, একটি প্রাইভেট কার থেকে নেমে চারজন হামলাকারী গুলি চালিয়ে পালিয়ে যায় এবং হামলাকারীদের মধ্যে যুবলীগের রুবেল ও বাপ্পীকে তিনি চিনতে পেরেছেন।

পুলিশের একটি সংস্থা জানিয়েছে, স্থানীয় সন্ত্রাসী ল্যাংড়া রুবেলের সঙ্গে পূর্ব শত্রুতা ও মাদক ব্যবসা-সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। পল্লবী থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *