উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল: তিতুমীর

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করতে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক অর্থনৈতিক হাবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো উত্তরাঞ্চলের কৃষি ও কৃষিজাত পণ্যের উন্নয়নে ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘রাজশাহী রিজিওনাল কনফারেন্স অন অ্যাগ্রো প্রসেসিং’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সরকার নিজে ব্যবসা করে না; বরং উদ্যোক্তাদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে। ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা হচ্ছে। নারী উদ্যোক্তাদের জন্য ৫ শতাংশ সুদে ঋণসহ বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিমে প্রায় ৬০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা চালু রয়েছে।

তিতুমীর আরও বলেন, বিনিয়োগ সহজ করতে লাইসেন্স থেকে কারখানা স্থাপন পর্যন্ত পুরো প্রক্রিয়া ডিজিটাল করা হচ্ছে এবং ‘সিঙ্গেল উইন্ডো’ সেবা চালু করা হচ্ছে। পাশাপাশি আগামী ২-৩ বছরের মধ্যে পঞ্চগড় থেকে চট্টগ্রাম ও মোংলা বন্দর পর্যন্ত রেলপথ ডুয়াল গেজে উন্নীত করার কাজ শেষ হবে।

তিনি আশা প্রকাশ করেন, আলু ও আমভিত্তিক কৃষি প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং নীতিগত সংস্কারের ফলে, আগামী ডিসেম্বরের মধ্যেই বিনিয়োগ পরিবেশে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এতে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *