কাফনের কাপড়-গুলি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপির এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বাড়ির ফটকের সামনে একটি ব্যাগে কাফনের কাপড়, গুলি, আতর, গোলাপজল ও সাবানের সঙ্গে একটি হুমকির চিঠি রেখে যায় দুর্বৃত্তরা।
শনিবার (৮ আগস্ট) ভোরে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লার বাড়ির ফটকের সামনে এসব সামগ্রী পাওয়া যায়। তিনি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী।
স্থানীয় সূত্র ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সকালে বাড়ির ফটকের সামনে একটি বাজারের ব্যাগ দেখতে পান ইসমাইল হোসেন। পরে ব্যাগটি খুলে এর ভেতরে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও হাতে লেখা একটি চিঠি পাওয়া যায়।
চিঠিতে তাঁকে উদ্দেশ করে লেখা হয়, ‘এত উইড়েন না।’ সেখানে আরও হুমকি দেওয়া হয়, বেশি বাড়াবাড়ি করলে ‘অদৃশ্য’ কেউ এসে তাঁকে পরকালের ঠিকানায় পাঠিয়ে দেবে। চিঠির শেষে ‘অদৃশ্য মুসাফির’ নামে স্বাক্ষর করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরের সামগ্রী ও চিঠি জব্দ করে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইসমাইল হোসেন মোল্লা জানান, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁকে ভয়ভীতি দেখানোর জন্য এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে তিনি হুমকিতে আতঙ্কিত নন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *