বাঁশখালীতে কল-কারখানা স্থাপনের আশ্বাস তারেক রহমানের

ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীর সমুদ্রসংলগ্ন উপকূলীয় এলাকায় কল-কারখানা স্থাপন করে স্থানীয় বেকারত্ব দূর করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সমুদ্র দেশের মানুষের বড় সম্পদ। সমুদ্রঘেঁষা এলাকায় শিল্প-কারখানা গড়ে তুলে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে বেকারত্ব কমার পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে।
প্রধানমন্ত্রী জানান, লবণ চাষিদের কল্যাণে শিগগিরই লবণের মূল্য নির্ধারণের ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কেউ যাতে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায়, সেদিকেও নজর রাখার কথা বলেন।
অনুষ্ঠানে বন্যাদুর্গত মানুষের হাতে বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেন তারেক রহমান।
এর আগে কক্সবাজারে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলে সাংগঠনিক সভায়ও যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।
এবারের সফরে প্রথমবারের মতো মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী যাচ্ছেন তারেক রহমান।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *