এসএসসি ফল প্রকাশের পর শিবগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এক শিক্ষার্থী বিষাক্ত পদার্থ সেবন করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থী মোছা. তরিকা খাতুন উপজেলার ২ নম্বর শাহবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. তরিকুল ইসলামের মেয়ে। সে শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ায় তরিকা মানসিকভাবে ভেঙে পড়ে। পরে পরিবারের অগোচরে বিষাক্ত পদার্থ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *