ভেতরের খবর নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় এ ঘটনায় এসআই মো. খোকন হাওলাদার আহত হয়েছেন।
পুলিশ জানায়, অভিযানের সময় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি করা হচ্ছিল। এ সময় কয়েকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে ওই ব্যক্তিকে ছিনিয়ে নেয়। পরে আরও কয়েকজন হামলায় যোগ দেয়।
আহত এসআইকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
@ইয়াসমিন রিমা