ভেতরের খবর নিউজ ডেস্ক: থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।
শুটিং শেষে পাহাড় থেকে স্কুটিতে করে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা। স্কুটিটি চালাচ্ছিলেন মেহেদী রনি। দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লাগে, আর মেহেদী রনির শরীরের কয়েকটি অংশ ছুলে যায়।
পরে তাদের পাতায়ার একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে দুজনের এক্স-রে করানো হবে। আপাতত শুটিং বাতিল করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলে পরবর্তী শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা