ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ডম ইনো প্রপার্টিজ লিমিটেডের একটি ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
@ইয়াসমিন রিমা