কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াতের নেতাকর্মী

ভেতরের খবর নিউজ ডেস্ক:  নীলফামারীর ডিমলায় গ্রামবাসীর উদ্যোগে তৈরি কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে নদীতে পড়ে আহত হয়েছেন সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তারের সঙ্গে থাকা জামায়াতের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় তিনজন আহত হলেও তাদের কারও অবস্থা গুরুতর নয়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুই পাড়ের মানুষ দুর্ভোগে রয়েছেন। এ সমস্যা সমাধানে এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের সাঁকো নির্মাণ করেন। বুধবার সকালে সেটি পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তারসহ দলীয় নেতাকর্মীরা।

এ সময় সাঁকোর ওপর একসঙ্গে অনেক মানুষ উঠলে পেছনের একটি অংশ ভেঙে যায়। এতে কয়েকজন নদীতে পড়ে যান এবং তিনজন আহত হন। এমপি আব্দুস সাত্তার বলেন, সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে।

এদিকে এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন এমপি আব্দুস সাত্তার। সরকারি অর্থায়নে সেতু নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *