ভেতরের খবর নিউজ ডেস্ক: কক্সবাজার বাস টার্মিনাল এলাকার ‘ঢাকা হোটেল’ থেকে আতাউল কবির নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় হোটেলটির ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউল কবির পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাসিন্দা। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আতাউল কবির ওই হোটেলে ওঠেন। শুক্রবার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
@ইয়াসমিন রিমা