হাসিনাকে ফেরত না দিলে ভারত যাবেন না তারেক

ভেতরের খবর নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেওয়া হলে ভারতের সফর এড়িয়ে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। গত ১০ আগস্ট ঢাকায় তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রায় ৪৫ মিনিটের বৈঠকেও দুই দেশের সম্পর্কের পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে ভারতীয় হাইকমিশনার বৈঠক শেষে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা সম্ভব নয়। এর আগে জুলাইয়ের শেষ দিকেও তিনি বলেছিলেন, তারেক রহমান ভারত সফর করলে দুই দেশের সম্পর্ক আরও গঠনমূলকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

দ্য ট্রিবিউন-এর দাবি, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা না হলে সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর নাও করতে পারেন তারেক রহমান। সম্ভাব্য দ্বিপক্ষীয় সফরের ক্ষেত্রেও একই অবস্থান থাকতে পারে।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ঢাকা ইতোমধ্যে দিল্লির কাছে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ভারতও অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়া ও আইনগত দিক বিবেচনা করে পরীক্ষা করা হচ্ছে। এখন প্রত্যর্পণ ইস্যুতে ঢাকা-দিল্লির অবস্থান এবং তার প্রভাব তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরে কীভাবে পড়ে, সেটিই দেখার বিষয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *