ইলিয়টগঞ্জে রয়েল কক্সের স্লিপার কোচে ভয়াবহ আগুন

ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী স্লিপার কোচটি ভোর সাড়ে ৪টার দিকে সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কিছুক্ষণ পর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের সব যাত্রী দ্রুত নেমে নিরাপদে সরে যেতে সক্ষম হন। ফলে এ ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভয়াবহ আগুনে পুরো বাসটি পুড়ে যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফারুক ইসলাম জানান, অন্য একটি বাসে ধাক্কার পর স্লিপার কোচটিতে আগুন লাগে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়। বাসটি হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *