মেঘনা আলমের দাবি, ‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’

ভেতরের খবর নিউজ ডেস্ক: মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে বাসায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেঘনা আলম এ দাবি করেন। তিনি লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছে রাজনীতি শিখতে বাসায় আসতে চান। তবে অনলাইনে তাকে হয়রানি করা ব্যক্তিরা এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট কি না এ প্রশ্ন করলে পাটওয়ারী কোনো উত্তর দেননি বলে দাবি করেন তিনি।

মেঘনা আলমের অভিযোগ, অনলাইনে হেনস্তার ঘটনায় এনসিপির সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুললেও নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছ থেকে কোনো সদুত্তর পাননি।

তার এই পোস্টের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তবে মেঘনা আলমের দাবির বিষয়ে এখন পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *