ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী ১২ নভেম্বর ২০২৬ থেকে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ঠাকুরগাঁও জেলা ছাড়া ৬৩ জেলার ৮০ উপজেলার সব ইউনিয়নে ভোট হবে। পরবর্তী ধাপগুলোতে বাকি ইউনিয়নগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। আইন সংশোধন না হলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে।
@ইয়াসমিন রিমা