ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহীর চারঘাটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেসবুকে ‘বিনম্র শ্রদ্ধা’ লিখে পোস্ট দেওয়ায় নন্দনগাছী কলেজের প্রভাষক সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার কলেজ গভর্নিং বডির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বরখাস্তের আগে তাঁকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন কলেজ গভর্নিং বডির সভাপতি সাইফুল ইসলাম। তিনি জানান, পরবর্তী সময়ে শোকজ করার বিষয়ে আলোচনা চলছে।
সোহেলী আক্তার বলেন, তাঁকে বরখাস্ত করা হয়েছে এমন কোনো তথ্য তিনি জানেন না। তাঁর কী দোষ, সেটিও তিনি জানেন না।
@ইয়াসমিন রিমা