গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চালাতে গিয়ে যুবকের মৃত্যু

ভেতরের খবর নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের পিয়ারাপু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাওন বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাড়িদহ সরদারপাড়া গ্রামের শিবলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেল চালানোর সময় হ্যান্ডেল ছেড়ে ভিডিও করার চেষ্টা করছিলেন শাওন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইউক্যালিপটাস গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে গোবিন্দগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *