চাঁভালি রক্ত ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন চাঁভালি রক্ত ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা, রক্তদাতা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদের নেতৃত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। অনুষ্ঠানে নিয়মিত ও মানবিক কাজে অবদান রাখা রক্তদাতাদের সংবর্ধনা দেওয়া হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

২০২০ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে চাঁভালি রক্ত ফাউন্ডেশন বিনামূল্যে রক্তদান, জরুরি রক্তের ব্যবস্থা ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন দুই শতাধিক স্বেচ্ছাসেবী। এ পর্যন্ত মুমূর্ষু ও অসহায় রোগীদের জন্য সাড়ে তিন হাজারের বেশি রক্তদানের ব্যবস্থা করা হয়েছে বলে সংগঠনটির তথ্য থেকে জানা যায়।

রক্তদানের পাশাপাশি বিনা মূলে রক্তের গ্রুপ নির্ণয়, শীতবস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ, অসহায় পরিবারকে সহায়তা, অসুস্থ ও পঙ্গু ব্যক্তিদের হুইলচেয়ার প্রদান, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সংগঠনটি ভূমিকা রাখছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সংগঠনের সব রক্তদাতা, স্বেচ্ছাসেবী, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *