শনিবার (২২আগষ্ট) দুপুরে উপজেলার উনশিয়া কবি সুকান্ত অডিটোরিয়ামে কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়।
সমিতির উপদেষ্টা ও মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক জনাব ফায়েকুজ্জামান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল সদস্যের সর্বসমত্তিক্রমে মনিরুজ্জামান মিয়া সভাপতি ও রফিকুল ইসলাম পটুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও কমিটির সহ-সভাপতি রতন চন্দ্র শিয়লী এবং গৌরাঙ্গ দাস যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মনিররজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু সমিতির সদস্যদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কোটালীপাড়ার ডায়াগনস্টিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন সমিতির সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, মনিরুজ্জামান মিয়া ও রফিকুল ইসলাম পটুর নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সকল ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় হবে।
নতুন কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু বলেন- আধুনিক সেবা প্রদানের লক্ষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কোটালীপাড়া ডায়াগনস্টিক মালিক সমিতির কার্যক্রমকে আধুনিকায়ন করার পাশাপাশি সমিতির সকল সদস্যের স্বার্থে কাজ করে যাবে। সভাপতি মনিরুজ্জামান মিয়া বলেন – এ কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম গতিশীল,সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা হবে।
এদিকে নতুন কমিটি নির্বাচিত হওয়ায় স্থানীয় ডায়াগনস্টিক মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ – উদ্দীপনা দেখা দিয়েছে।
এফ এম মিরাজুল সৈকত , ২২-০৮-২০২৬
০১৮১১৯৫৩২৬১