‘১৪৪ ধারা জারি’ করে খেলা বন্ধের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

ভেতরের খবর নিউজ ডেস্ক: নাটোরের লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি না করায় খেলা বন্ধ করতে ‘১৪৪ ধারা জারি’ হয়েছে বলে মাইকিং করার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে নাটোর জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলামের সই করা বহিষ্কারাদেশে বিষয়টি জানানো হয়। এতে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলামের অনুমোদন রয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, গত ২৩ আগস্ট মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় এবং অভিযোগ স্বীকার করায় তাকে লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার লালপুরের কেশবপুর স্কুল মাঠে স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হতে চেয়েছিলেন মারুফ আলী। তবে স্থানীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের প্রবীণ ব্যক্তিদের অতিথি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে ক্ষুব্ধ হয়ে সকালে মাইক ভাড়া করে ওই মাঠে ‘১৪৪ ধারা জারি’ হয়েছে বলে প্রচার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মাইকিং শুনে স্থানীয়রা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বন্ধ করে দেন। পরে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেননি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা ছাত্রদল তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। জবাব সন্তোষজনক না হওয়ায় শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করা হয়।

তবে মারুফ আলী দাবি করেছেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত তিনি বহিষ্কারাদেশের চিঠি হাতে পাননি।

@ ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *