সুনামগঞ্জে শেখ হাসিনার প্রত্যাবর্তনের স্লোগানে আ.লীগের মিছিল

ভেতরের খবর নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মিছিলটি অনুষ্ঠিত হয় বলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

প্রকাশিত ভিডিওতে মিছিলে থাকা ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেখা যায়। মিছিলের ভিডিও সুনামগঞ্জ-১ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার এবং তাঁর অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

তবে মিছিলটি ঠিক কোন এলাকায় হয়েছে, তা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। স্থানীয় সূত্রের কেউ মধ্যনগর, আবার কেউ তাহিরপুর সীমান্ত এলাকার কথা জানিয়েছেন। পুলিশও মিছিলের স্থান নিশ্চিত করতে পারেনি। মধ্যনগর ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের নিজ নিজ এলাকায় এমন কোনো মিছিলের খবর পাওয়ার কথা অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রের দাবি, মিছিলটি মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা অথবা তাহিরপুর-মধ্যনগর সীমান্তবর্তী কোনো এলাকায় হয়ে থাকতে পারে। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা জানা গেছে।

মিছিলের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা ছিলেন বলেও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করেই ঘটনার বিষয়ে তথ্য পাওয়া গেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *