রংপুরে ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার জনগণের দেওয়া গণরায় উপেক্ষা করেছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিও পূরণ করেনি। তাঁর ভাষায়, জাতির সঙ্গে করা ওয়াদা সরকার পালন করেনি। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করাকে তিনি প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন।

সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে কোনো সরকার স্বেচ্ছাচারিতা করতে পারবে না। সরকার ভালো কাজ করলে জামায়াত সমর্থন করবে, আর খারাপ কাজ করলে বিরোধিতা ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ সময় র‌্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সমালোচনা করেন তিনি। একই সঙ্গে সম্পদ বণ্টন আইন নিয়েও আপত্তি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কোরআনের বিধানের বিপরীতে আইন করা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *