জামায়াতের সঙ্গে আলোচনা করেই আ.লীগ-ছাত্রলীগ মিছিল করছে : রাশেদ খান

ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করেই আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল করার সাহস পাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ তৈরি করছে জামায়াত।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়া এবং সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, শুক্রবার গুলশানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী অংশ নিয়েছেন। তার দাবি, আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরির দায় জামায়াতে ইসলামীর।

তিনি আরও বলেন, জামায়াতের প্রভাবশালী নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ফিরে এলে তাদের আপত্তি নেই বলে মন্তব্য করেছেন। এর মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে ১৯৯৬ সালের মতো আওয়ামী লীগ ও জামায়াত যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রাশেদ খান।

এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *