অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে সরিয়ে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটিতে রাকিবুল হাসানের কণ্ঠ বলে দাবি করা হয়। সেখানে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশ কী করতে পারবে বা পারবে না এমন বিভিন্ন বিষয়ে কথোপকথন শোনা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে।

অডিওটি ছড়িয়ে পড়ার পর গত দুই দিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। এর মধ্যেই বৃহস্পতিবার প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। তবে অডিওটির সত্যতা বা কণ্ঠটি রাকিবুল হাসানের কি না, সে বিষয়ে আদেশে কোনো মন্তব্য করা হয়নি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *