কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া প্রতিনিধি, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাছের মালিক মন্মথ সরকার।

ঘটনাটি ঘটেছে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্মথ সরকার একই বাড়ির বিনয় সরকার ও বিশ্বজিত সরকারকে বিবাদী করে কোটালীপাড়া থানায় অভিযোগটি দায়ের করেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সকালে বিনয় সরকার ও বিশ্বজিত সরকার মন্মথ সরকারের জায়গায় রোপণ করা দুটি আমগাছ জোরপূর্বক কেটে ফেলেন। এ সময় মন্মথ সরকারের পুত্রবধূ ববিতা সরকার তাদের বাধা দিলে তাকে মারধর করে শারীরিকভাবে আহত করার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বিবাদী পক্ষ তাতে রাজি হয়নি। এতে ভবিষ্যতে আরও গোলযোগ এবং খুন-জখমের মতো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বিনয় সরকারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার এএসআই রাকিব বলেন, “ঘটনাটি আমরা সরেজমিনে তদন্ত করেছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে। আপস-মীমাংসা না হলে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

# এফ এম মিরাজুল সৈকত , ১৭-০৯-২০২৬
  • Related Posts

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গোপালগঞ্জের কোটালীপাড়ার মুশুরিয়া পদ্মবিলে মাঝিদের হামলায় সুব্রত বিশ্বাস (২৫) নামে এক পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *