“স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ জনতা রাস্তা ফিরে পেল”

ভেতরের খবর নিউজ ডেস্ক: কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে রাখা একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবশেষে খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আমানুল্লাহ আমানের হস্তক্ষেপে গতকাল রাস্তার সামনে থেকে প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এতে অবরুদ্ধ হয়ে পড়া ২০০ থেকে ৩০০ পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ঘটনাসূত্রে জানা গেছে, শাক্তা ইউনিয়নের দেওয়ান বাড়ি সংলগ্ন এলজিইডি কর্তৃক নির্মিত রাস্তাটি স্থানীয়দের চলাচলের একমাত্র মাধ্যম ছিল। কিন্তু প্রভাবশালী একটি মহল ওই জমি নিজেদের মালিকানাধীন দাবি করে দীর্ঘদিন ধরে ইটের প্রাচীর তুলে সাধারণ জনগণের যাতায়াত বন্ধ করে দেয়।

শুধু তাই নয়, ওই মহল নিয়মিতভাবে এলজিইডি প্রকল্পের রাস্তাটি বন্ধ করে দিয়ে মূল সড়কের সঙ্গে সংযোগ স্থাপনেও নানাবিধ বাধা সৃষ্টি করে আসছিল। ফলে এক নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এক প্রকার অবরুদ্ধ জীবনযাপন করছিলেন।

রাস্তা বন্ধ থাকায় ওই এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়তেন । কোনো অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে জরুরি অ্যাম্বুলেন্সও ভেতরে প্রবেশ করতে পারত না। বারবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগীরা।

অবশেষে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য আমানুল্লাহ আমানের নজরে আসে। তিনি দ্রুত হস্তক্ষেপ করেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার নির্দেশে গতকাল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ইটের প্রাচীরসহ সকল প্রতিবন্ধকতা দূর করে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।

রাস্তা খুলে দেওয়ার পর মহল্লাবাসীর মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর নিজেদের রাস্তা ফিরে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ জনগণ স্থানীয় সংসদ সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

এলাকাবাসীরা জানান, এই রাস্তা তাদের সংসদ সদস্যের উদ্যোগের কারণে তাদের দীর্ঘদিনের অবরুদ্ধ জীবনের অবসান হলো।

  • Related Posts

    বাফনার নতুন কমিটি ঘোষণা, সভাপতি মেহেদী হাসান ও সম্পাদক বিপুল বিশ্বাস

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশনের (বাফনা) দ্বিবার্ষিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে…

    গণমাধ্যমে সংবাদ প্রচারের পর টনক নড়ল কর্তৃপক্ষের

    কলাতুলীর ভাঙ্গার মোড়ে জমি দখলের অভিযোগ, আর এফ বিল্ডার্সের নির্মাণকাজ বন্ধ নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার কক্সবাজারের কলাতুলী ভাঙ্গার মোড় এলাকায় জনৈক মজিবুর রহমানের ৩৪ শতাংশ জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *