ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।
বুধবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ১৪ মিনিটে টঙ্গীর চেরাগ আলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কারখানার আশপাশের এলাকায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
@ইয়াসমিন রিমা


