ভেতরের খবর নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার অভিযোগে সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আব্দুল্লাহকে শোকজ করা হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছিলেন।
রাশেদ খানের অভিযোগ, ২০২৪ সালের ১৯ জুলাই সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। ওই সময় আন্দোলনের ৯ দফা কর্মসূচি বানচাল করতে ৮ দফা কর্মসূচি দেওয়ারও অভিযোগ করেন তিনি।
পোস্টে রাশেদ খান আরও দাবি করেন, হাসনাত আব্দুল্লাহ ফোন করে হাসিব আল ইসলামকে মেস থেকে নিয়ে ওই বৈঠকে অংশ নিতে যান। তবে অন্য কয়েকজন বৈঠকে অংশ নেননি বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে নিজের পোস্টে নেত্র নিউজের একটি প্রতিবেদনও শেয়ার করেন রাশেদ খান। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
@ইয়াসমিন রিমা


