সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন পর ঢাকেশ্বরী বাজার সড়ক সংস্কার শুরু

ভেতরের খবর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিনের ভোগান্তি কাটাতে ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড থেকে ২ নম্বর ঢাকেশ্বরী বাজার সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় দোয়ার মাধ্যমে সড়কটির মেরামতকাজের উদ্বোধন করা হয়।

দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা সড়কটি জুড়ে সৃষ্টি হয়েছিল অসংখ্য খানাখন্দ। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হতো।

অবশেষে স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। সংস্কারকাজ সম্পন্ন হলে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হবে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    শিবগঞ্জে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড

    ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে পারভেজ প্রিন্স (২১) নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫…

    সাপাহারে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  নওগাঁর সাপাহারে ১০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৭১০…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *