শিবগঞ্জে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীর কারাদণ্ড

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে পারভেজ প্রিন্স (২১) নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত পারভেজ প্রিন্স ওই গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। এ সময় ওই ব্যবসায়ীর মজুদে ২০ বস্তা ডিএপি ও ৮ বস্তা টিএসপি সার পাওয়া যায়। অবৈধভাবে সার মজুদের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখতে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন পর ঢাকেশ্বরী বাজার সড়ক সংস্কার শুরু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিনের ভোগান্তি কাটাতে ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড থেকে ২ নম্বর ঢাকেশ্বরী বাজার সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায়…

    সাপাহারে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  নওগাঁর সাপাহারে ১০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৭১০…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *