ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বড়াইগ্রাম (নাটোর)১০ অক্টোবর ২০২৬
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ নূরবাবুর ১৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বনপাড়া পৌরশহরের বাসস্ট্যান্ডে এ সভার আয়োজন করা হয়।
নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্যসচিব সরদার রফিকুল ইসলামের সঞ্চালনায়।
প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য, অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
প্রধান বক্তা ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, নূরবাবুর সহধর্মিণী বিএনপি নেত্রী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক সদস্যসচিব আলী আকবর ও সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল আলীমসহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, সানাউল্লাহ নূরবাবু হত্যার বিচার অবশ্যই হবে। যেখানে বিচারপ্রক্রিয়া থমকে আছে, সেখান থেকেই তা পুনরায় শুরু করা হবে।
বক্তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন এবং দীর্ঘ ১৬ বছরেও বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর দুর্বৃত্তদের হামলায় নির্মমভাবে নিহত হন সানাউল্লাহ নূরবাবু।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


