ভেতরের খবর নিউজ ডেস্ক (রাজশাহী):বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ বৈঠক শুরু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
এতে জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


