ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে কৃষি বিভাগ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, নওগাঁর নিয়ামতপুর থেকে আসা রাসায়নিক সারবোঝাই দুটি ভটভটি গোপালনগর ও উমরপুর এলাকায় পৌঁছালে অভিযান চালানো হয়। এ সময় ভটভটি দুটি থেকে ১৬৯ বস্তা সার জব্দ করা হয়। তবে সারের মালিককে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা সার স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। প্রশাসনের উপস্থিতিতে এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।
@ইয়াসমিন রিমা


