মাতুয়াইলে আগুনে পুড়ল জবির ‘নোঙ্গর’ বাসের অর্ধেক

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাসের প্রায় অর্ধেক পুড়ে গেছে। এ ঘটনায় বাসটির ভেতরের আসনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নরসিংদী রুটে চলাচলকারী বাসটি দুর্গাপূজার ছুটিতে রং করা ও মেরামতের জন্য শনিবার গ্যারেজে নেওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গ্যারেজে থাকা অন্য একটি বাসে পেট্রোলের কারণে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে জবির ‘নোঙ্গর’ বাসে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক জানান, গ্যারেজ কর্তৃপক্ষ বাসটির ক্ষয়ক্ষতির দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছে। দুর্গাপূজার ছুটির মধ্যেই মেরামতকাজ শেষ করার আশা করছে পরিবহন প্রশাসন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও মেরামতে কত দিন লাগবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মাদক কারবারিদের হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলেন: ইশরাক হোসেন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী কর্মসূচিতে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর…

    শিবগঞ্জে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে কৃষি বিভাগ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকায় এ অভিযান পরিচালনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *