প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে বিচার চাইলেন ছাত্রদল নেতা

ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চেয়েছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন। জুলাই গণঅভ্যুত্থানসহ গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত সংবাদ অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন মিল্লাদ হোসেন।

পোস্টে তিনি দাবি করেন, বিগত ১৭ বছরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ সময় তাঁদের হামলা, মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও ঢাকা শহরের একটি বৃহৎ অঞ্চলে আন্দোলন সচল রাখা ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকা ছিল বলে উল্লেখ করেন তিনি।

নিজের আহত হওয়ার ঘটনা তুলে ধরে মিল্লাদ হোসেন জানান, ১৯ জুলাই তিনি গুলিবিদ্ধ হন। তাঁর ভাষ্য অনুযায়ী, গুলি বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। ওই ঘটনার পর থেকে এখনো তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি।

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, একটি নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের বারবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হলেও ঢাকা কলেজের নেতাকর্মীরা সেই সুযোগ পাচ্ছেন না।

এমন আচরণকে অবিচার উল্লেখ করে ফেসবুক পোস্টে মিল্লাদ হোসেন লেখেন, তাঁদের প্রতি করা অবিচারের বিচার আল্লাহ করবেন।

 

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশনা স্থগিত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশনা স্থগিত করেছেন আপিল…

    মাদক কারবারিদের হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলেন: ইশরাক হোসেন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী কর্মসূচিতে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *