পরিত্যক্ত ব্যাগেঃ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ওয়ান শুটারগান, সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ৬ নং গোপালপুর ইউনিয়ন এর পূর্ণকলস গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ণকলস গ্রামের ৬ নং গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের ঘাসের জমির আইলে একটি কলাগাছের নিচে সন্দেহজনক একটি বাজারের ব্যাগ পড়ে থাকার খবর পায় নাটোর ক্যাম্পের একটি দল।

পরে ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করেন। এ সময় ব্যাগের ভেতর থেকে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি…

    গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশনা স্থগিত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশনা স্থগিত করেছেন আপিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *