বরগুনার বেতাগীতে অপরাধ দমনে ওসিকে ৬০ দিনের আলটিমেটাম চিফ হুইপের

ভেতরের খবর নিউজ ডেস্ক: বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি ও অনলাইন জুয়া নির্মূলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।

রোববার দুপুর আড়াইটার দিকে বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় ওসিকে উদ্দেশ করে চিফ হুইপ বলেন, বেতাগী এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ কিংবা অনলাইন জুয়াড়ির অস্তিত্ব তিনি বরদাশত করবেন না। এসব অপরাধ বন্ধ না হলে থানায় ওসির দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন উঠবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জবাবে ওসি হারুনুর রশিদ অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।

এ সময় বেতাগীতে নিষিদ্ধ রাজনৈতিক ও অসামাজিক সংগঠনের গোপন মিছিলের খবর নিয়েও উদ্বেগ প্রকাশ করেন চিফ হুইপ। পাশাপাশি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও জমি-সম্পদ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন নুরুল ইসলাম মণি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ২৫

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে নাটোর-পাবনা…

    মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীর, বলি হবেন ইশরাকরা: হাসনাত

    ভেতরের খবর নিউজ ডেস্ক: মাদক নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, মাদক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *