শিবগঞ্জে আগুনে পুড়ল তিন দোকান, ক্ষতি ২ লাখ টাকা

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বড়ই বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কামাল, কেতাব ও নবাব আলীর দোকান ক্ষতিগ্রস্ত হয়। দোকানগুলোর মধ্যে পেট্রোল ও হার্ডওয়্যারের দোকান ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাঁদের তাৎক্ষণিক তৎপরতায় আগুনের ক্ষয়ক্ষতি আরও বাড়ার আগেই উল্লেখযোগ্য পরিমাণ মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিকভাবে অসচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। তাঁদের দুরবস্থার কথা বিবেচনা করে তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ছবি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁদের পাশে থাকা ও সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বর্তমানে আর্থিক সংকটে পড়েছেন। তাঁদের ক্ষতি কাটিয়ে পুনরায় ব্যবসা শুরু করতে সরকারি ও স্থানীয়ভাবে সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মাদক সেবনের অভিযোগেঃ ১ বছরের কারাদণ্ড

    ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মাদক সেবন করে মাতলামি করার অভিযোগে মোঃ খাইরুল ইসলাম রবিন (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের…

    শিবগঞ্জ বাজারের সড়ক প্রশস্তের দাবিতে গণলাইভ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রশস্ত করার দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি হিসেবে ফেসবুকে গণলাইভ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন ব্যক্তিরা। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *