ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মাদক সেবন করে মাতলামি করার অভিযোগে মোঃ খাইরুল ইসলাম রবিন (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৬ নম্বর গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবন করে মাতলামি করার অভিযোগে রবিনকে আটক করা হয়।
আটক রবিন উপজেলার পূর্ণ কলস গ্রামের মোঃ কমরুল ব্যাপারীর ছেলে।
পরে ঘটনাস্থলে উপস্থিত থেকে বড়াইগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডাদেশের পর তাঁকে বিধি অনুযায়ী পুলিশি পাহারায় নাটোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
নাটোর জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


