চট্টগ্রামে আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ (৩৫) কে হত্যার তীব্র নিন্দা জানান অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাঃ মুহাম্মদ ইউনুস। চট্টগ্রাম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সাথে সাথে প্রধান উপদেষ্টা সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং সকল প্রকার অনাকাঙ্খিত ঘটনায় অংশগ্রহণের থেকে বিরত থাকতে বলেন। তিনি চট্টগ্রামের সকল ঝুঁকিপূর্ণ এলাকা সহ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।

যে কোন মূল্যে সরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এই আইনজীবী নিহত হন।
অন্যদিকে আদালত চিন্ময় এর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।

ভেতরের খবর/দিন ইসলাম

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *