জাতীয় ঐক্য গঠনে ছাত্রনেতাদের সাথে মত বিনিময় প্রধান উপদেষ্টার।

(জাতীয় ঐক্যের ডাক)

বাংলাদেশ ফরেন সারভিস একাডেমিতে মঙ্গলবার সন্ধ্যায় (৩ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি জানান, জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করতে আজ ছাত্রদের সঙ্গে, আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) রাজনৈতিক নেতাদের সঙ্গে এবং পরদিন বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ইদানীং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস আমরা দেখেছি। অনেকাংশে এ ক্ষেত্রে ইন্ডিয়ান মিডিয়াগুলো এগ্রিসিফলি এ কাজগুলো করছে, যা আমাদের ইমেজ নষ্ট করছে। তিনি আরও বলেন, এই ভয়াবহ তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে দাঁড়াতে হবে। যার জন্য আমাদের জাতীয় ঐক্য গঠন করতে হবে। সে সঙ্গে ঐক্য ধরে রেখে এই অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে দল মত নির্বিশেষে সকলের।
এ সময় প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় আমাদের ছাত্রনেতাদের সঙ্গে বসবেন।

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *