“বনপাড়া পৌরএলাকায় আর্থিক অনুদান প্রদান”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম- বনপাড়া পৌরসভার উদ্যোগে,মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টার সময় পৌরসভায় হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম।পৌর-এলাকায় ঈদগাহ মাঠ, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাঝে সম্মানী ভাতা প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানী ভাতা প্রদানে আমরা অনেক আনন্দিত । ঈদের দিন আমরা সবাই কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাই করবো এবং পৌর- এলাকায় স্বাস্থ্যবিধি বজায় রাখবো,কোরবানির পশু জবাই করার ব্যাপারে ইমাম-মুয়াজ্জিনদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি ।

পৌরসভার পক্ষ থেকে ২৯টি ঈদগাহ মাঠের জন্য মোট ১ লাখ ৬ হাজার টাকা, ১৮ জন খতিবকে জনপ্রতি ১,৫০০ টাকা, মোট ২৭ হাজার টাকা, ৫২ জন ইমামকে জনপ্রতি ১,৫০০ টাকা মোট ৭৮ হাজার টাকা এবং ৪৯ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১,০০০ টাকা, মোট ৪৯ হাজার টাকা সম্মানী হিসেবে বিতরণ করা হয়। সর্বমোট বিতরণকৃত অর্থের পরিমাণ ২ লাখ ৬০ হাজার টাকা।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা সারমিন, পৌর নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, চিকিৎসক ডা. ওয়ালীউল হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি, আতিকুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক, খলিলুর রহমান গাজী-সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *