“উন্মুক্ত বাজেট ঘোষণা” বড়াইগ্রাম পৌরসভা

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
নাটোর – বড়াইগ্রাম পৌরসভার হলরুমে লায়লা জান্নাতুল ফেরদৌস(উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক বড়াইগ্রাম পৌরসভা ) সভাপতিত্বে বড়াইগ্রাম পৌরসভার২০২৫/২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেন।রোববার (১ জুন) সকাল ১১টায়। তিনি নিজেই এই অর্থবছরে =৫২,০০,৭৫,৪১২.৮৬ / =টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেন।
২০২৫/২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পর্যায়ক্রমে বড়াইগ্রাম পৌরসভা নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পৌরসভা কে আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্যে আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। বড়াইগ্রাম পৌরসভায় বাজেট বরাদ্দের মূল খাত গুলির বিশেষ ভাবে অর্থ বরাদ্দ রাখার চেষ্টা করা হয়েছে। বিশেষ খাত গুলি হল: (ক)বিভিন্ন ভৌত ও অবকাঠামাগত উন্নয়ন,(খ) পৌর এলাকার রাস্তাঘাট যোগাযোগ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন (গ)পৌর মার্কেট ও হাট বাজার উন্নয়ন,( ঘ)বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, (ঙ)সড়ক বাতি ও বিদ্যুতায়ন, (চ)স্বাস্থ্য ও পয় নিষ্কাশন,(ছ)পৌর এলাকার শিক্ষা উন্নয়নসহ শিক্ষা সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, (জ)দারিদ্র্য বিমোচনের সামাজিক কর্মসূচি,(ঝ) জেন্ডার বিষয় ক কার্যক্রম,(ঞ) প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, (ট)খেলাধুলা সংস্কৃতি ও জাতীয় দিবস উদযাপন, (ঠ)আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণ কর্মসূচি, (ড)তথ্য ও প্রযুক্তি খাত, (ঢ)সংস্থাপন খাত (ণ) জলবায়ু ও পরিবেশ উন্নয়ন কর্মসূচি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে।

তিনি আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, নিয়মিত পৌর কর পরিষদের মাধ্যমে,পৌরসভায় ব্যাপক উন্নয়ন করা সম্ভব। বড়াইগ্রাম পৌরসভায় অবকাঠামোসহ যা কিছু আছে, যদি সবাই সুনাগরিকের দায়িত্ব পালন করেন তাহলে, বড়াইগ্রাম পৌরসভা কে, অল্প বাজেট দিয়েও মডেল পৌরসভায় রূপদান করানো সম্ভব।

গোলাম সারোয়ার হোসেন। অফিসার ইনচার্জ(ওসি)
বড়ইগ্রাম থানা।তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং খাদ্য মজুত ও বিতরণ ব্যবস্থা সুসংহত করার উদ্যোগ নিয়েছে সরকার। একইভাবে মুক্তিযোদ্ধাদের মতো জুলাই আন্দোলনের আহত সরকারি গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের আয়করে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা থাকতে পারে এই বাজেটে। নানা মহলের দাবির পরিপ্রেক্ষিতে বাড়ানো হতে পারে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ রফিকুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহোদয়, ডা: মলয় কুমার কুন্ডু উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা , এস এম মিজানুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা , মো: সুলতান মাহমুদ উপজেলা প্রকৌশলীএল.জি.ই.ডি,সাবেক পৌর মেয়র ইসাক আলী, এবং আরো উপস্থিত ছিলেন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সম্মানিত সভাপতি (ভারপ্রাপ্ত)মোঃ মাহমুদুল হাসান মেমন । বড়াইগ্রাম উপজেলার সম্মানিত সকল গণমাধ্যম -কর্মী । বড়াইগ্রাম পৌরসভার সুধীজন এবং অত্র পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *