ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টি’র পূর্বাভাস

সংবাদ বিভাগ:

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে ঢাকা সহ দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর । ১৭ ই ডিসেম্বর মঙ্গলবার আবহাওয়াবিদ ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানিয়ে সতর্কবার্তা জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০ ই ডিসেম্বর (শুক্রবার) সকাল ৬ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টা ঢাকা, খুলনা, বরিশাল, চট্রগ্রাম অঞ্চলে মাঝারী থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এদিকে আগামী ২৪ ঘন্টা সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। অস্থায়ী ভাবে সারাদেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুস্ক থাকতে পারে।এদিকে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে৷ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

—নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *