সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া গুপ্ত হত্যার প্রতিবাদ জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

১৩ই ডিসেম্বর গাজীপুর কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে দেশীয় অস্ত্রের মাধ্যমে খুন করা হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র শিহানকে৷ শিহান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সব সময় ফেসবুক স্ট্যাটাসে প্রতিবাদ করে যাচ্ছিলো।

তেমনিভাবে AIUB এর ওয়াজেদ নামে একজন ছাত্রকে কুপিয়ে হত্যা করে ফেলে রাখা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আনা হলে সেখানেই ওয়াজেদ মারা যায়। আজ পূর্বাচল রোডে গুপ্ত হত্যার শিকার হোন প্রাইভেট ইউনিভার্সিটির এক ছাত্রী।

পরপর তিনটি খুনের পরও প্রশাসন কেনো নিরব হয়ে আছে প্রশ্ন তুলেছে বৈষম্য বিরোধীর সদস্যরা।

আজ ১৭ ই ডিসেম্বর রাত ৯ ঘটিকায় রাজুর পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ ও মিছিলের ডাক দেন দলটির নেতৃত্ববৃন্দ। এখানে তারা প্রশাসনকে দায়ী করছে। তারা জানিয়েছে প্রশাসনের নাকের ডগায় থেকে খুনীদের প্রশ্রয় দিয়েই নিরীহ বিপ্লবী ছাত্রদের উপর আক্রমণ চালানো হচ্ছে। দ্রুতই সঠিক তদন্ত এবং কঠোর বিচার চাই বলে রাজুতে বিক্ষোভে ভাষণ দেন দলটির নেতৃত্ববৃন্দ।

—নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *