ভারতীয় পণ্যে অধিক শুল্কে’র হুমকি ট্রাম্পের

সংবাদ বিভাগ: (ভেতরের খবর, ১৮/১২/২০২৪ ইং)  মার্কিন মসদনে বসার আগেই পণ্য শুল্ক নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেছেন, তার জমানায় তিনি ‘টিট ফর ট্যাট’ নীতিতেই গুরুত্ব দেবেন বেশি। অর্থাৎ যে দেশ আমেরিকার সঙ্গে যেমন সম্পর্ক রাখবে, সেই দেশের সঙ্গে তেমনই ব্যবহার করা হবে। সেই বিষয়ে ভারতের শুল্ক নীতির সমালোচনা করেছেন ট্রাম্প। তার কথায়, যদি তারা (ভারত) আমাদের কর দিতে বলে, তবে আমরাও তাদের থেকে একই পরিমাণ কর নেব।

ভারতের বাজারে আমেরিকার বেশ কিছু পণ্যের জন্য ১০০ শতাংশ কর ধার্য রয়েছে। সেই প্রসঙ্গে ট্রাম্প বলেন, পারস্পরিক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত যদি আমাদের থেকে ১০০ শতাংশ কর নেয়, আমরা কি তাদের কাছ থেকে কিছুই নেব না? এটা ভাবা ভুল।

—নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *